ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

ইমরানের সময় শেষ হয়ে গেছে: মরিয়ম নওয়াজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ ইমরানকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার সময় শেষ। আগামী নির্বাচনে কেউ পিটিআই থেকে টিকিট পাওয়ার চেষ্টা করবে না। ইমরান খানকে এবং যারাই ইমরান খানকে সুযোগ দিয়েছে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীসহ ৬০০ নেতার নাম নো-ফ্লাই তালিকায় রাখা হয়েছে। এসব কর্মীরা বিদেশে যেতে পারবেন না। এমন ঘোষণার পর তিনি এমন মন্তব্য করেন।

পাকিস্তানের ভেহারিতে পিএমএল-এন-এর যুব সম্মেলনে বক্তৃতাকালে মরিয়ম নওয়াজ এ কথা বলেন। তিনি ৯ মে ইমরান খানের গ্রেপ্তার এবং পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভের কথা বলেছিলেন। মরিয়ম নওয়াজ ইমরান খানের দল ও তার নেতাদের দলত্যাগের জন্য উপহাস করেছেন। তিনি রসিকতা করে বলেন, ‘দল ছাড়ার নেতারা অনেক প্রশ্ন তুলছেন।’

ইমরানের গ্রেপ্তারের পর, পিটিআই নেতারা এবং সমর্থকরা রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার এবং লাহোরের কর্পস কমান্ডার হাউস (জিন্নাহ হাউস) সহ বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে নিরাপত্তা বাহিনী তেহরিক-ই-ইনসাফ নেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ফলে ইমরানের দলের নেতারা দেশ ছাড়তে শুরু করেন।

ইমরানের সময় শেষ হয়ে গেছে: মরিয়ম নওয়াজ

আপডেট সময় : ০২:১৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩