ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৮৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আইপিএলের সর্বশেষ মৌসুমে বড় বিতর্কের বিষয় ছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতি। রোহিত শর্মাসহ ৭ জন হাই-প্রোফাইল ক্রিকেটার এই নিয়মের সমালোচনা করেছিলেন। কোথা থেকে এলো এই নিয়ম? অনেকে জানেন, তবুও বলে নেওয়া ভালো।

দুই বছর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ‘সৈয়দ মুশতাক আলি টি২০ ট্রফি’তে অন্তর্ভূক্ত করা হয়েছিল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বিধি। এরপর সেই নিয়ম নিয়ে আসা হয় আইপিএলে। পরীক্ষামূলকভাবেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এই নিয়মের প্রয়োগ করা হয়। তবে ২০২৩ সালের মৌসুম চলাকালীনই শুরু হয় এই বিধির সমালোচনা।

এদিকে উৎপত্তিস্থল সৈয়দ মুশতাক আলি ট্রফি থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গতকাল সোমবার বিসিসিআই প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছে, ‘বিসিসিআই চলতি মৌসুমের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরের মে মাসে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রীতিকে পরীক্ষামূলক বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, ‘এটি স্থায়ী নয়। (কিন্তু) আমি বলছি না যে এটি (সরে) যাবে।’

ট্যাগস :

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে বিসিসিআইয়ের নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪