ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ইবিতে ডি ইউনিটে আসন প্রতি লড়বে প্রায় ৭ জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

২১ মে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তির আবেদন শেষ হয়েছে। চারটি বিভাগে মোট ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বে প্রায় ৭ জন।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি পরীক্ষার কারিগরি কমিটির সদস্য অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর ‘ডি’ ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ২ হাজার ১২৭ জন। আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়াধীন। আমরা ১লা জুন থেকে প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছি।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, এই ইউনিটে ভর্তির আবেদন শুরু হয়েছিল ১০ মে। আগ্রহীরা ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদে (আল-কুরআন, আল-হাদিস এবং দাওয়াহ এবং ইসলামিক স্টাডিজ বিভাগ) এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্যে ৩২০ টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক ঘণ্টায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission)পাওয়া যাবে।

ইবিতে ডি ইউনিটে আসন প্রতি লড়বে প্রায় ৭ জন

আপডেট সময় : ০৬:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩