ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

ইজিবাইক চালক হারুন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৪১৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ভোলার চরফ্যাশনে ‘নৃশংসভাবে গলা কেটে ইজিবাইক চালক হারুন হত্যা’ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস মামলায় সরাসরি জড়িত পলাতক আসামী মিজানুর’কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ভোলা জেলার শশীভূষণ থানাধীন পালোয়ান বাড়ী এলাকায় বসবাসকারী মোঃ আব্দুল মুনাপ পালোয়ান (৫২) এর ছেলে মোঃ হারুন (১৭) পেশায় ইজিবাইক চালক। সে ইজিবাইক চালিয়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ ও তার পরিবার পরিচালনা করে আসছিল। গত ১৯ ডিসেম্বর আনুমানিক বিকাল ০৩:৩০ ঘটিকায় ইজিবাইক চালক হারুন প্রতিদিনের ন্যায় সে ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহন করার জন্য বাসা থেকে বের হয়। ঐদিন আনুমানিক রাত ২০:০০ ঘটিকায় মুনাপ তার ছেলে হারুনকে ফোন করে বলে বাড়ী ফেরার সময় তার জন্য পান নিয়ে আসার জন্য। জবাবে হারুন তার বাবাকে জানায় যে, সে যাত্রী পরিবহন করছে যাত্রী পরিবহন শেষে বাড়ী ফেরার সময় পান নিয়ে আসবে। অতঃপর প্রতিদিনের ন্যায় হারুন আনুমানিক রাত ১০টা হতে ১১ টার মধ্যে বাসায় ফেরার কথা থাকলেও ঐদিন রাতে সে বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল দিয়ে কোন সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায় পরদিন ২০ ডিসেম্বর তারিখ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় স্থানীয় লোকজন কর্তৃক জানতে পারে যে, ভোলা জেলার চরফ্যাশন থানাধীন মেঘনা নদী সংলগ্ন ফাঁকা মাঠে তার ছেলে ভিকটিম হারুনের গলা কাটা লাশ পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে ভিকটিম হারুনের পিতা ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে হারুনের লাশ শনাক্ত করে। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘনটাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

উক্ত ঘটনার পর মৃতের পিতা মোঃ আব্দুল মুনাপ পালোয়ান (৫২) তার পরিবারের সাথে পরামর্শ করে ভোলা জেলার চরফ্যাশন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৬, তারিখ-২০/১২/২০২৩খ্রিঃ; ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। ইতোমধ্যে হত্যাকাণ্ডটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচারের কারণে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে ভোলা জেলার চরফ্যাশন থানা পুশিল উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, কেরাণীগঞ্জ, ঢাকাকে ১টি অধিযাচনপ্রত্র প্রেরণ করে। উক্ত অধিযাচনপত্রের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর বুধবার আনুমানিক রাত ২২:৫০ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর ও ক্লু-লেস ইজিবাইক চালক মোঃ হারুন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (২৮), পিতা-মোঃ ফজলার রহমান, সাং-টেকেরহাট মসজিদ, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমান ঠিকানা-কালীগঞ্জ, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে ও তার অপর ৩ জন সহযোগীরা মিলে গত ১৯ ডিসেম্বর রাতে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম হারুন’কে ঘটনাস্থলে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয়। পরবর্তীতে তারা পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের সুবিধাজনক স্থান ঘটনাস্থলে পৌছালে ভিকটিম হারুন’কে ইজিবাইক থেকে নামিয়ে সুইচ গিয়ার চাকু দিয়ে গলা কেটে জবাই করে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে ভিকটিম হারুনের লাশ উল্লেখিত মেঘনা নদীর পাড়ে একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে ভিকটিমের ইজিবাইক নিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইজিবাইক চালক হারুন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩