ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

ইউক্রেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে জবাব দেওয়া হবে:পুতিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। তবে ইউক্রেনকে যদি এই অনুমোদন দেওয়া হয় তাহলে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে সম্ভাব্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাব কীভাবে দেওয়া যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

পুতিন বলেন, কীভাবে, কোথায় এর জবাব দেওয়া হবে তা এখনো আলোচনায় আসেনি। তবে যথাযথভাবে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হবে।

সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমাদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সবুজ সংকেত দেয়নি ন্যাটোভুক্ত দেশগুলো।

জেলেনস্কি বলেন, ২০২৫ সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখাতে চাই। তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আগামী বছরও চলমান সহায়তা কমবে না।

ট্যাগস :

ইউক্রেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে জবাব দেওয়া হবে:পুতিন

আপডেট সময় : ০২:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪