ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৬১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইউক্রেনজুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাত দিয়ে রোববার (২৫ মে) এই তথ্য জানিয়েছে বিবিসি।  ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া কিয়েভের পশ্চিমে ঝিতমিরে নিহত হয়েছে তিনজন শিশু। এক বিবৃতিতে খমেলিনতস্কির আঞ্চলিক প্রধান সেরহি তিউরিন বলেছেন, রাশিয়ান হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। তিনি জানান, রুশ হামলায় ছয়টি প্রাইভেট হাউজ ধ্বংস হয়েছে এবং অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়ভের আঞ্চলিক প্রধান মিকোলা কালাশনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলিতে রুশ হামলায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রুশ হামলায় ১১ জন আহত হয়েছে। সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আট অঞ্চল টার্গেট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় ২৪ মে রাত ৮টা হতে ২৫ মে রাত ১২টা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের ৯৫টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর দিকে আসা ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ট্যাগস :

ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১২

আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫