ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

আসন্ন সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন মেয়র আরিফুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে তিনি অটল বলে জানান।

মেয়র আরিফুল বলেন, ‘আপনারা জানেন এই সরকারের আমলে আমি দুইবার বিএনপির মনোনীত মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যেহেতু আমাদের দল এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, তাই আমরা অটল এবং বিন্দুমাত্র পিচ্ছিল পথে পা দেব না।’
মঙ্গলবার যুবদল যুক্তরাজ্য শাখা আয়োজিত ইফতার পূর্ব মাহফিল আলোচনা সভায় সিলেটের মেয়র আরিফুল হক এ ঘোষণা দেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান।

গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে আরিফুল হক বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, আমি ৪-৫ দিন ধরে যুক্তরাজ্যে আছি। কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছি দুই সপ্তাহ, তিন সপ্তাহ। কখনো শুনেছি- মিটিং হয়েছে। হ্যাঁ, আমি আমার নেতার সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাকে একটি সংকেতও দিয়েছেন। তবে তা কখন লাল নাকি সবুজ তা সময়ই বলে দেবে। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা বিজয়ী হব।’

সরকার পতনের আন্দোলন সিলেট থেকে শুরু হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘আজ বাংলাদেশের মানুষ আমাদের তরুণদের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তার নির্দেশনা অনুযায়ী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পূণ্যভূমি সিলেট থেকে তার সকল কর্মসূচি শুরু করেছিলেন। আমরাও এই সিলেট থেকে ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলন গড়ে তুলব।’

আসন্ন সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন মেয়র আরিফুল

আপডেট সময় : ০৬:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩