ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

আসন্ন নির্বাচনে আন্দোলন জোরদারের আহ্বান খালেদা জিয়ার- মান্না

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। সোমবার (৮ মে) রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় প্রবেশ করে রাত ১০টার দিকে তিনি চলে যান।
মান্না বলেন, তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

বৈঠক শেষে ফিরোজা থেকে বেরিয়ে মান্না বলেন, খালেদা জিয়াকে দেখে সুস্থ মনে হয়নি।

চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন তাকে বলেন, চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার। কিন্তু তা দেওয়া হচ্ছে না। যার কারণে পুরোপুরি সুস্থ হতে পারছেন না তিনি।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কি কথা হলো? এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, তত্ত্বাবধায়ক সরকার না হলে বেগম জিয়া এই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বয়কট করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র বর্জনের আহ্বান জানান।

মান্না বলেন, আমরা আন্দোলনের কথা বলেছি। সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করতে বলা হয়েছে। সরকার ষড়যন্ত্র করে নেতাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে; এক্ষেত্রে সতর্ক থাকুন; সতর্ক হোন; সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে আন্দোলন জোরদার করতে হবে। বেগম খালেদা জিয়া বলেন, আন্দোলনের বিকল্প নেই। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে ইঙ্গিত দেন তিনি।

বেগম জিয়া রাজনীতি নিয়ে চিন্তিত উল্লেখ করে মান্না বলেন, ম্যাডাম রাজনীতিতে সক্রিয় নন, কিন্তু তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত। দেশ অন্ধকারে পরিণত হয়েছে। দেশকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার আহ্বান জানান তিনি।

মান্না বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিপাকে পড়েছেন বেগম খালেদা জিয়া। তিনি নিজেও ব্যক্তিগতভাবে কিছু করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আমাকে বলেছেন, দেখুন আমি কতদিন ধরে বাড়িতে জেলখানার মত বন্দি, হাসপাতালে থাকতে হয়েছে আমাকে।

এর আগে ২০২০ সালের মে মাসে মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন।

আসন্ন নির্বাচনে আন্দোলন জোরদারের আহ্বান খালেদা জিয়ার- মান্না

আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩