ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ,থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

ফটোগ্রাফিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে স্মার্টফোনে টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এক্স২০০ এর মাধ্যমে আবারও ফিরছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ। এতে থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস এর লেন্স। জাইস এর সাথে যৌথভাবে তৈরি অত্যাধুনিক উদ্ভাবনী সংযোজন এই জাইস টেলিফটো ক্যামেরা বদলে দেবে ফটোগ্রাফির সংজ্ঞাই। চলছে বেড়ানোর মৌসুম। পাহাড় বা সাগর যাই সামনাসামনি দেখা হোক না কেন ক্যামেরায় তা ধারণ করা চাই। আবার মন মতো পোর্ট্রেটও দরকার। দূরত্বের এই হেরফেরের কারণে ফটোতে ডিটেইল আর শার্পনেস রাখাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দূর করে দিচ্ছে জাইস টেলিফটো ক্যামেরা। দূরত্ব যতই হোক ছবিটা আসবে প্রাণবন্ত ও বাস্তব। কেবল প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নয়; শখের ফটোগ্রাফার থেকে শুরু করে যারা স্মৃতি ধরে রাখতে চান, সবার জন্যই টেলিফটো প্রযুক্তি এক দুর্দান্ত অভিজ্ঞতা। টেলিফটো প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো, এটি পোর্ট্রেট এবং ম্যাক্রো ফটোগ্রাফিতে অসাধারণ। টেলিফটো পোর্ট্রেট ফিচার দিয়ে সাবজেক্টের ওপর ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার বা ঝাপসা করা যায়, যা ছবিকে ডিএসএলআর-এর মতো নিখুঁত করে তোলে। টেলিফটো ম্যাক্রো ফিচার দিয়ে ক্ষুদ্র বিষয়গুলোও স্পষ্টভাবে তুলে আনা যায়। এবার এই টেলিফটো প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০। ভিভো এক্স২০০ স্মার্টফোনে থাকা ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা এবং ১০০ গুণ হাইপারজুম স্মার্টফোন ফটোগ্রাফিতে দেবে দারুণ অভিজ্ঞতা। শুধু ক্যামেরা নয়, ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং কোয়াড কার্ভড ডিসপ্লে । ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানা গেছে, শিগগিরই ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০ বাংলাদেশে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি রঙে পাওয়া যাবে।

ট্যাগস :

আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ,থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি

আপডেট সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪