ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

আশুগঞ্জে মাদক বিরোধী আলোচনায় বক্তারা মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ধ্বংস করে দেয় 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৭১ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ উপজেলার উজান-ভাটি রেস্টুরেন্টের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
প্রকল্প সমন্বয় পরিষদ ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক এবং আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এবং আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতাই পারে মাদকের বিস্তাররোধ করতে।
প্রধান আলোচক সাজেদুল হাসান বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা, সামাজিক আন্দোলন এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

আশুগঞ্জে মাদক বিরোধী আলোচনায় বক্তারা মাদক একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ধ্বংস করে দেয় 

আপডেট সময় : ০৮:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬