ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

আলিয়া নাকি প্রিয়াঙ্কা-নিজের চরিত্রে কাকে চান শীলা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিখ্যাত বলিউড এবং হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ব্যারি লেভিনসনের বিখ্যাত সিরিজ ‘দ্য সারভাইভার’-এ আধ্যাত্মিক গুরু ওশো রজনীশের ব্যক্তিগত সচিব আনন্দ শীলার ভূমিকায় কাজ করছেন। কিন্তু তার চরিত্রের জন্য, তিনি অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটকে পছন্দ করেন, প্রিয়াঙ্কাকে নয়। এমনকি প্রিয়াঙ্কাকে আইনি নোটিশও পাঠিয়েছেন মা আনন্দ শীলা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য সারভাইভার’ খ্যাত ব্যারি লেভিনসনের সিরিজে প্রিয়াঙ্কা চোপড়াকে তার চরিত্রে মা আনন্দ শীলা পছন্দ করেন না। এমনকি প্রিয়াঙ্কাকে আইনি নোটিশও পাঠিয়েছেন তিনি।

শীলার কথায়, ‘আমার জীবন নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আমার অনুমতি নেওয়া হয়নি।’ এই আইনি জটিলতা ছাড়াও শীলা প্রিয়াঙ্কার ওপর খুবই নাখোশ। তিনি আরও বলেন,‘আমি চাই, আমাকে নিয়ে বলিউডে কোনও কাজ হলে সেটা আলিয়া করুক। কারণ, আমাকে আমার যৌবনের চেহারার সঙ্গে আলিয়ার মিল আছে।’

নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি’-এর কারণে মা আনন্দ শীলার নাম আবার লাইমলাইটে আসে। ১৯৮০-এর দশকে, আধ্যাত্মিক গুরু রজনীশ ওরফে ওশো অনেক লোকের সাথে দেখা করেছিলেন। হলিউড তারকা থেকে বলিউড তারকা বিনোদ খান্না, অনেকেই ওশোর কথায় মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। আর বিনোদ খান্নার অবস্থা এমনই হয়েছিল যে তার ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে, যখন তিনি খ্যাতির শীর্ষে ছিলেন, তখন তিনি সবকিছু ছেড়ে ওশোর আশ্রমে চলে যান। সেই আধ্যাত্মিক গুরু ওশো নানা বিতর্কে জড়িয়েছিলেন। যে বিতর্কে তার ভাগীদার হয়েছিলেন একজন স্মার্ট, লাস্যময়ী মহিলা- ‘শীলা’ আম্বালাল প্যাটেল। জন্মসূত্রে ভারতীয় হলেও আমেরিকান-সুইস নাগরিকত্ব রয়েছে তার। যিনি ওশোর ব্যাক্তিগত সচিব হিসেবে কাজ করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে রজনীশপুরম আশ্রমেরও দায়িত্বে ছিলেন শীলা। একবার এই শীলার নেতৃত্বে রজনীশের অনুসারীরা মার্কিন যুক্তরাষ্ট্রে সালাদ বার এবং রেস্তোরাঁয় বিষ প্রয়োগে জড়িত ছিল। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন ৭৫০ জন। ১৯৮৪ সালে ওরেগান প্রদেশে বায়োটেরর অ্যাটাকে দোষী প্রমাণিত হন শীলা। এটি ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় হামলার একটি। এ ঘটনায় শীলাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়। পরে রজনীশ দেশে ফেরার পর জেল থেকে ছাড়া পেয়ে শীলা আবার রজনীশের অনেক অজানা তথ্য ফাঁস করেন।

আলিয়া নাকি প্রিয়াঙ্কা-নিজের চরিত্রে কাকে চান শীলা?

আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩