ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৬৩৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

স্প্যানিশ লা লিগার শিরোপা হয়তো শেষ পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদ জিততে পারবে না। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে তারা। এই ব্যবধান শেষ পর্যন্ত ঘোচানো যাবে কি না সন্দেহ। তবুও, যতক্ষণ সম্ভাবনা আছে, ততক্ষণ তো লড়াই চালিয়ে যাওয়া যায়। সে লক্ষ্যেই দিয়েগো সিমিওনের শিষ্যরা লড়াই করছে লা লিগায় এবং সে ধারাবাহিকতায় সোমবার রাতে রিয়াল ভায়াদোয়িদকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে অ্যাতলেতিকো। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।এ জয়ে স্প্যানিশ লা লিগায় তৃতীয় স্থানই ধরে রেখেছে অ্যাতলেটিকো। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোয়িদ টেবিলের একেবারে শেষ দল। ৩১ ম্যাচে তাদের অর্জন কেবল ১৬ পয়েন্ট।জোড়া গোলদাতা আলভারেজ ম্যাচ শেষে বলেন, ‘এই তিন পয়েন্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে। পরের ম্যাচ নিয়ে (আগামী শনিবার লাস পালমাসের বিপক্ষে) এখন আমরা ভাবছি এবং ফোকাস করছি। আপাততত এটাই।জোড়া গোলের পর হ্যাটট্রিক করার সুযোগ ছিল আলভারেজের। কিন্তু পারলেন না। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আরও কিছু সুযোগ পেয়েছিলাম হ্যাটট্রিক করার। তবে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, আমরা জিততে জানি। কোনো কোনো ক্ষেত্রে একটু কঠিন হয়। তবে আমরা সেই কঠিন অবস্থা কাটিয়ে উঠি। স্টাডিও মেট্রোপলিটানোয় শুরুতেই গোল করে এগিয়ে যায় সফরকারী ভায়াদোয়িদ। ২১তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোলটি করেন মামাদু সিলা। তবে অ্যাতলেতিকো গোল পেতে খুব বিলম্ব হয়নি। ২৫তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক নেন আলভারেজ।২ মিনিট পর আবারও গোল। এবার গোলদাতা আরেক আর্জেন্টাইন জিউলিয়ানো সিমিওনে। ৩-১ গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধের ১১ মিনিট যাওয়ার পর (৫৬তম মিনিটে) একটি গোল শোধ করে দেয় ভায়াদোয়িদের জাভি সানচেজ। ৭৯তম মিনিটে অ্যাতলেতিকোর জয় নিশ্চিত করা গোলটি করেন আলেকজান্ডার সোরলথ।

ট্যাগস :

আর্জেন্টাইন তারকার জোড়া গোলে শিরোপা লড়াইয়ে অ্যাতলেতিকো

আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫