ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে দেশের ৪০ জেলার তাপপ্রবাহ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশের ৪০টি জেলায় তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবানসহ ঢাকা বিভাগের ১৩টি জেলা, খুলনার বিভাগের ১০টি ও বরিশাল বিভাগের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার (৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনার চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অভ্যন্তরীণ নদী বন্দরগুলির জন্য আজ কোনও সতর্কতা বা কোন সংকেতও প্রদর্শিত হবে না, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে দেশের ৪০ জেলার তাপপ্রবাহ

আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩