ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আরও একবার মেসিকে টপকালেন রোনালদো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করে চলেছেন পর্তুগিজ সুপারস্টার। তার গোলে আল নাসর সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহকে ২-১ গোলে হারায়। এই ম্যাচে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আল নাসর। ম্যাচের ১১তম মিনিটে সুলতান আল ঘানামের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো। আর এই গোল দিয়েই মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া সব গোলের শীর্ষে এখন রোনালদোই।

এত দিন পেনাল্টি ছাড়াই ৭১৩ গোল করেছেন মেসি ও রোনালদো। রোনালদো আল ফাতেহের বিপক্ষে গোল করে ৭১৪-এ নিয়ে যান। রোনালদো তার ক্যারিয়ারের ৮৭৫ গোলের মধ্যে ১৬১টি পেনাল্টি থেকে করেছেন। মেসির পেনাল্টি গোল ১০৮টি। আর সব মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। মেসির গোল ৮২১টি।

আরও একবার মেসিকে টপকালেন রোনালদো

আপডেট সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪