ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২২৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। সোমবার।। ২৯ ডিসেম্বর।। ২০২৫।।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিন (২৯ ডিসেম্বর) সোমবার টানা তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার ২৫ নম্বর সাক্ষী হিসেবে আজ তিনি বাকি আসামিদের ভূমিকা ও ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।

গত ১৮ ডিসেম্বর তার সাক্ষ্য শুরু হয়। রোববার পর্যন্ত তিনি মামলার ৩০ জন আসামির মধ্যে ১৬ জনের বিরুদ্ধে জানা অভিযোগ ও দায় সম্পর্কে আদালতে বক্তব্য দেন।

সাক্ষ্য দিতে গিয়ে রুহুল আমিন তদন্তের সময় পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণ, উদ্ধার করা আলামত এবং ঘটনার সঙ্গে জড়িত আশপাশের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, তার সাক্ষ্য শেষ হলে গ্রেপ্রার ও পলাতক আসামিদের আইনজীবীরা nadi প্রশ্ন করার সুযোগ পাবেন।

আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শান্তিপূর্ণ সমাবেশে গুলিবর্ষণ ও আবু সাঈদকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে বিচারে। সাক্ষ্য দেওয়ার সময় হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছিলেন যে,আন্দোলনের সময় ডিবিসি, ৭১ টিভি ও সময় টিভিসহ বেশকিছু সংবাদমাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে।

ট্রাইব্যুনাল প্রতিটি সাক্ষ্য ও প্রমাণ খুব সতর্কভাবে যাচাই করছে, যাতে দেশের প্রথম জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও স্বচ্ছভাবে শেষ করা যায়। মামলার এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের মাধ্যমেই অপরাধের নির্দেশনা কার কাছ থেকে এসেছে এবং কারা সরাসরি জড়িত ছিল– তা প্রমাণ করা হবে।

ট্যাগস :

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

আপডেট সময় : ১২:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫