ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল। Logo শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ Logo ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার সবুজ সংকেত Logo এলজিইডি কার্যালয়ে উপ-সহকারীকে মারল ঠিকাদার:ঘটনাকে তুচ্ছ বললেন নির্বাহী প্রকৌশলী Logo ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার Logo প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স Logo শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত Logo হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ Logo

আবারও বৃদ্ধি পেয়েছে ব্যাংক খাতের খেলাপি ঋণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আবারও বেড়েছে। মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি ৮০ লাখ টাকা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল এক লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। সে হিসাবে এক বছরে খেলাপি বেড়েছে ১৮ হাজার ১৮০ কোটি টাকা।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শেষে দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি ৮০ লাখ টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। যা মোট বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৮০ শতাংশ।

ব্যাংকগুলো এখন তাদের নিজস্ব ঋণ পুনর্নির্ধারণ করছে। ফলে খেলাপি ঋণ কমানোর সুযোগ পাচ্ছে ব্যাংক। তাই খেলাপি ঋণের এই তথ্য বাস্তব চিত্র নয়। বাস্তবে খেলাপি ঋণ বেশি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অনেক ব্যাংক ঋণ আদায় করতে না পারায় তারল্য সংকটে ভুগছে।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ প্রান্তিক শেষে খেলাপি ছিল এক লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৮ হাজার ১৮০ কোটি টাকা। আর ডিসেম্বরের শেষ প্রান্তিকে ব্যাংক অ্যাকাউন্টে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৫৬ কোটি ৫৪ লাখ টাকা। সে অনুযায়ী তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৯৬৬ কোটি টাকা।

চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে ২ লাখ ৯১ হাজার ৬৫৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে সরকারি ব্যাংকগুলো। এর মধ্যে খেলাপি ঋণ ৫৭ হাজার ৯৫৮ টাকা। বেসরকারি ব্যাংকগুলো ১১ লাখ ৫ হাজার ৮৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫৬ হাজার ৮৮৯ কোটি টাকা।

আবারও বৃদ্ধি পেয়েছে ব্যাংক খাতের খেলাপি ঋণ

আপডেট সময় : ০২:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩