ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

আবারও ছিটকে গেলেন নেইমার, আল হিলালে ভবিষ্যৎ অনিশ্চিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২০২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ভক্তদের মনে বড় আশা জাগিয়ে এক বছর পর মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুই ম্যাচ পরই প্রিয় তারকাকে আবারও চোখের সামনে থেকে হারিয়ে ফেলেছে ভ্ক্তরা। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার দ্বিতীয় ম্যাচেই আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নতুন চোটে দেড় মাসের মতো নেইমারকে থাকতে হবে মাঠের বাইরে।

গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ইরানের ক্লাব এস্তেগলালের মুখোমুখি হয়েছিল আল হিলাল। ওই ম্যাচে ৫৮ মিনিটে বদলি হিসেবে নেইমারকে মাঠে নামান কোচ জর্জ হেসুস।

খেলতে নেমে ম্যাচের শেষ মুহূর্তে চোটে পড়েন নেইমার। শেষ বাঁশির তিন মিনিট হ্যামস্টিংয়ে চোট লেগে অস্বস্তি অনুভব করেন আল হিলাল ফরোয়ার্ড।

কয়েক দিন পার হওয়ার পর গতকাল বুধবার নেইমারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে আল হিলাল। সৌদি প্রো লিগের ১৯বারের চ্যাম্পিয়ন ক্লাবটি জানান, চোটের কারণে নেইমারকে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এ সময় ব্রাজিলিয়ানকে সুপারস্টারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

২০২৩ সালের আগস্টে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র ৭ ম্যাচ খেলেছেন নেইমার। বারবার চোটে পড়ার কারণে ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে দারুণ বিপদে পড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। বসিয়ে রেখে নেইমারকে বাৎসরিক ৯ কোটি ডলার বেতন দিতে হচ্ছে আল হিলালের।

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। আগামী জানুয়ারিতে নতুন নিবন্ধন উইন্ডো খুলবে। সৌদি আরবের গণমাধ্যমের খবরে কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন করে চুক্তি করবে না আল হিলাল। সেটি হয়ে থাকলে, দ্রুতই সৌদি থেকে বিদায় নিতে হবে নেইমারকে।

ট্যাগস :

আবারও ছিটকে গেলেন নেইমার, আল হিলালে ভবিষ্যৎ অনিশ্চিত

আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪