ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২৮ বার পঠিত

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকায়। আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ১ হাজার ১০৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমে যাওয়ায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। প্রতি গ্রামে এর দাম দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ টাকা।

এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। এ মানের প্রতি ভরিতে ৭০০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, কারুকাজ ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

ট্যাগস :

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬