ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট Logo বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান Logo এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা Logo ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের মানবিক আবেদন Logo হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বশেমুরকৃবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৯৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বিশ্বব্যাপী সত্যিকারের প্রভাব বিস্তারকারী উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বখ্যাত উরি (World’s Universities with Real Impact- WURI)  র‌্যাকিং- ২০২২ এ (২০১-৩০০) স্থান পেয়েছে।
যা গত ১৮ মে ২০২৩-এ মার্কিন যুক্তরাষ্টের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ার্স ফোর্ডে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। তালিকায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ৩০০-এ অবস্থান করলেও, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের মধ্যে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এ তালিকায় স্থান করে নিয়েছে।

শিল্পক্ষেত্রে প্রায়োগিক গুরুত্ব বিবেচনায় গবেষণা প্রবন্ধ প্রকাশনার সংখ্যা ও লেকচার টাইপ শিক্ষাদান পদ্ধতি মূল্যায়ন, প্রথাগত চাকুরীজীবির পরিবর্তে উদ্যোক্তাশ্রেণী তৈরীর সক্ষমতা, জ্ঞান-দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরী, মহামারী ও জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সক্ষমতা তৈরী, ৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ—ডাটা, ক্লাউড পরিষেবা ইত্যাদি ছয়টি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়সমূহে এই র‌্যাংকিং পরিচালনা করা হয়।

২০২১ ও ২০২২ সালে পরপর দু’বার দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সিমাগো র‌্যাংকিংয়ে শীর্ষস্থান এবং ইউজিসি প্রণীত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ২০২১ ও ২০২২ সালে টানা দু’বার শীর্ষস্থান অর্জনের পর, নতুন এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদাকে আরও সমুন্নীত করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের এ অর্জনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক পরিসরে আরও অধিকতর উচ্চতায় অধিষ্ঠিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বশেমুরকৃবি

আপডেট সময় : ০৭:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩