আদালত চাইলে ভারতে থাকা নেতা-মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে:পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২১৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ভারত পালিয়ে যাওয়া নেতা-মন্ত্রীদের আদালত চাইলে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোট দেওয়া হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রীও সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, যে বক্তব্যগুলো আপাত দৃষ্টিতে শোভন নয়। সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব কেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় এ ধরনের বক্তব্যের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছি সেটাই আপাতত যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। তাদের তো সামনে নির্বাচন আছে। সেগুলো নিয়েই তারা এগুলো কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো এগুলো যত কম বলা হয় বা না বলা হয়।
৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিকসহ কারা দেশ ছেড়েছেন, এমন কোনো তালিকা আছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে এমন কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্র-পত্রিকায় দেখেছি। তবে যদি মনে হয় এ ধরনের তালিকা প্রয়োজন আমাদের, তাহলে আমরা চাইত পারি।























