ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

আত্মহত্যার গুঞ্জন:কাদের নাম ফাঁস করতে চাচ্ছেন তিশা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

হাসপাতাল থেকে সুস্থ হয়ে দেশে ফিরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। যেখানে তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর তীব্র প্রতিবাদ জানান তিনি। এর সাথে তিশা আরো বলেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সকলের নাম ফাঁস করবেন।

অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং হয়। এরপরে কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই, যার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ।

আর একটা কথা বলি, দুই বছর আগে আমার বাবা মারা গেছেন এবং এটা আমাকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে আমি জীবনে কখনো এমন ব্যক্তি বা কোনো ব্যক্তির জন্য এমন পদক্ষেপ নেব না।

যারা ক্ষতি করার চেষ্টা করেছে তাদের সতর্ক করে তিশা লিখেছেন, সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।

যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে সেটা হোক মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে- স্পেশালি আমার নারী ও পুরুষ সহকর্মী, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ- যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।

সর্বশেষ এই স্ট্যাটাসে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম উল্লেখ করেছেন তিশা। যদিও শুধু নামটা লিখেই শেষ করেছেন তিনি। এর বেশি বিস্তারিত কিছু বলেননি তাকে নিয়ে।

এর আগে বুধবার তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে তিশার সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে রাজারবাগে নিজ বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। এরপর তার বোন অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আত্মহত্যার গুঞ্জন:কাদের নাম ফাঁস করতে চাচ্ছেন তিশা?

আপডেট সময় : ০৬:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩