ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

আঞ্চলিক ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৮১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আকাশসীমা ব্যবহার করতে দেওয়া-সহ যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হামলায় সমর্থন করা হলে তা শত্রুপক্ষের কাজ বলে বিবেচনা করা হবে বলে আঞ্চলিক ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করে ছয়টি প্রতিবেশী দেশকে বলেছে, নিজেদের আকাশসীমা বা অঞ্চল ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যে কোনও ধরনের সমর্থন শত্রুতামূলক কাজ হিসাবে বিবেচনা করবে ইরান।প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করে দিয়ে ইতোমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ইরান। তেহরানের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনও সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য ‘‘গুরুতর পরিণতি’’ ডেকে আনতে পারে।তেহরান এবং ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। যদিও ইরান সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই কর্মকর্তা বলেছেন, তেহরান দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে পরোক্ষ কূটনীতিকে ওয়াশিংটনের অবমূল্যায়নের উপায় হিসাবে দেখছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ব্যাক চ্যানেলে আলোচনা করা হলে তা উভয়পক্ষকে প্রকাশ্য প্রতিশ্রুতি ব্যতিরেকে সতর্কতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়।ইরানের এই সতর্কতার বিষয়ে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস :

আঞ্চলিক ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান

আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫