আজ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০১:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ২৪ এপ্রিল শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটাই প্রথম সৌজন্য সাক্ষাৎ।
সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় পরিষদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে মো. সাহাবুদ্দিন পেশায় আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি এর আগে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭১ সালে পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্রসংগম পরিষদের আহ্বায়ক এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (জুডিশিয়াল) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কের দায়িত্ব পালন করেন।









