ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের

আজ বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড দুপুরে বৈঠক করবে। এর পর ম্যাডাম বাসায় ফিরবেন।’

আবদুস সাত্তার বলেন, ‘গত শনিবার দুপুরে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তির পরামর্শ দেন। এরপর হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।’

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটা সুস্থ। শরীরে জ্বর নেই। সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তার বাড়িতে চিকিৎসার পক্ষে মতামত দেন। তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা করা হবে।

গত বছরের জুন মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে কিছু পরীক্ষা করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।

আজ বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩