ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফোন ১৮-এ থাকছে নতুন আকর্ষণীয় চমক! Logo শিক্ষা উপদেষ্টা ক্ষুব্ধ: বাড়তি বই-পরীক্ষা নিয়ে সমালোচনা Logo ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হলো ইসলামিক ব্যাংকিং বিভাগের কোর্স Logo গোয়েন্দা সংস্থার তদন্তে প্রশ্নফাঁসের কোনো সাক্ষ্য মেলেনি: শিক্ষা অধিদপ্তর Logo ব্যাংক সিস্টেমের বাইরে ৩ লাখ কোটি টাকা, বললেন মাসরুর আরেফিন Logo বন্ড সুবিধা প্রত্যাহারে ক্ষুব্ধ পোশাক খাত: তিন শীর্ষ সংগঠন রুখে দাঁড়ালো Logo ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ, কার ভাগে কত টাকা? Logo শ্রীলঙ্কাকে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ Logo ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমারের স্থান: আসন্ন চ্যালেঞ্জ Logo পিসিবির চিঠি: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল আইসিসি

আজ থেকে ২০ স্থানে মিলবে ওএমএসে আলু-ডিম-পেঁয়াজ-পটোল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৬৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আজ থেকে আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর ২০টি স্থানে স্বল্প মূল্যে এসব পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া জানান, নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটোল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি।

তিনি বলেন, সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্ন আয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।

এদিকে আজ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করছেন।

জানা গেছে, মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল আইটেম যেমন আলু, ডিম, পেঁয়াজ এবং পটল সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে।

আগামী দুই সপ্তাহের জন্য আইটেম বিক্রির জন্য কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং যদি পাইলট প্রকল্প সফল হয় তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

ট্যাগস :

আজ থেকে ২০ স্থানে মিলবে ওএমএসে আলু-ডিম-পেঁয়াজ-পটোল

আপডেট সময় : ০১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪