ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারতের কর্ণাটক রাজ্যে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় আযান শোনার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বক্তব্য থামিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ১০ মে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচনের আগে সোমবার (১ মে) রাজ্যের তুমকুর জেলায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন।

এদিকে পাশের মসজিদ থেকে নামাজের আযান ভেসে এলো। রাহুল সঙ্গে সঙ্গে তার বক্তব্য বন্ধ করে দেন। সমর্থকরা স্লোগান দিতে চাইলে তিনি তাদের নীরব থাকার নির্দেশ দেন।

আযানের পর আবারও বক্তব্য শুরু করেন তিনি। রাহুলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেছেন। চলতি মাসের ১০ তারিখ কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে।

ধর্ম ও বর্ণে বৈচিত্র্যময় ভারতে, রাজনৈতিক নেতাদের প্রায়ই আজানের সময় তাদের বক্তৃতা বন্ধ করতে দেখা যায়। এর আগে বিজেপি নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকেও আজানের সময় তাদের বক্তৃতা বন্ধ করতে দেখা গেছে।

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩