ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৮৫ বার পঠিত

সোহাগ খান বাপ্পী,​পাবনা: আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় পদ্মা ব্যারাজ প্রকল্প পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​পানিসম্পদমন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের প্রায় সাত কোটি মানুষ এই মেগা প্রকল্পের সুফল পাবেন। বর্তমান সরকার গঠনের আড়াই মাসের মাথায় একনেকে অনুমোদিত এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়িত হবে; যার প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তিনি আরও বলেন, ২০০৪ সালে বেগম খালেদা জিয়া এই প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন। অনির্বাচিত সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব না হলেও একটি নির্বাচিত সরকারের সদিচ্ছায় এটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
​প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ জানান, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী পর্যন্ত সংযোগ স্থাপন করে এ ব্যারাজ নির্মিত হলে ১৯ জেলার চিত্র পাল্টে যাবে। এর মাধ্যমে সেচ সুবিধার পাশাপাশি বছরে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও বড় সুফল বয়ে আনবে। এছাড়া বর্ষায় পানিপ্রবাহ সহজ করতে ব্যারাজের ৭৮টি গেট খোলা রাখা হবে।
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদী, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬