ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১২৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১১ মার্চ ২০২৬ ।।

রাষ্ট্রপতি বৃহস্পতিবার সংসদে ভাষণ দেবেন, নবনির্বাচিত স্পিকার-ডেপুটি স্পিকার শপথ নেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং এদিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ করাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।  বৈঠকটি আজ সকাল সোয়া ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সরকার দলীয় সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং এমপিদের নিজ নিজ এলাকায় সাধারণ জনগণের সমস্যা সমাধানে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উপায়।

ট্যাগস :

আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬