ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র পল্টন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ চলছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে। বিজয়নগর থেকে বিএনপি ধাওয়া করছে, জবাবে পল্টন মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া করছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর পল্টন-বিজয়নগর এলাকায় এ চিত্র দেখা গেছে।

এর আগে দুপুর ২টার দিকে পল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়। বিজয়নগর জলের ট্যাংকির কাছে টায়ারে আগুন দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ছাড়া কাকরাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি জায়গায় আগুন দেওয়া হয়। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মাঠে নেমেছে।

আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র পল্টন

আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩