ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কিছুদিন আগে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। ফিরতি সফরে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। দুই গ্রুপে ভাগ হয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

গত রবিবার (৩০ এপ্রিল) প্রথম বহরে পাঁচজন ক্রিকেটার এবং কোচিং স্টাফ সদস্যদের নিয়ে খুব ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। সোমবার (১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় তারা লন্ডনে পৌঁছান। আর বাংলাদেশ দলের দ্বিতীয় ব্যাচ সোমবার সকালে দেশ ছাড়ে, যেখানে ছিলেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার ও হাসান মাহমুদরা। ক্রিকেটারদের দ্বিতীয় বহরও মঙ্গলবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় ইংল্যান্ডে পৌঁছেছে।

লিটন দাস, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ দলের বাকি সদস্যরা এই দুই বহরে ইংল্যান্ড পৌঁছেছেন। আইপিএল থেকে তাড়াতাড়ি দেশে ফিরলেও দলের সঙ্গে না গিয়ে ৩ মে লন্ডনে যাওয়ার কথা লিটনের। এদিকে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে থাকায় সেখান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আইপিএল খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমানও সরাসরি ইংল্যান্ডে যাবেন।
মূল সিরিজ শুরুর আগে ৫ মে চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে দলের সব সদস্যের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ৯, ১২ এবং ১৪ মে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগাররা।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩