ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২২৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে আইপিএল, মাঝপথেই এই লিগ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুরুতে শোনা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। পরে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।বিসিসিআই জানিয়ে দিয়েছে, বাকি ১৬ ম্যাচের ভবিষ্যৎ এক সপ্তাহ পরই জানা যাবে। অর্থাৎ পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আইপিএলের বাকি ম্যাচগুলো কীভাবে আয়োজন করা যায়। কিন্তু সেই সময়ে যদি ভারত ফের আইপিএল শুরু করতে না পারে, তাহলে কী হবে?এবার এর উত্তরেই এগিয়ে এলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে যদি আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই, তাহলে ইংল্যান্ডে তারা লিগ আয়োজন করতে আগ্রহী। এর আগে করোনার সময়ও লিগ বন্ধ হয়ে যাওয়ার পর, সেপ্টেম্বর মাস নাগাদ আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হয়েছিল।পাঠানকোটে পাকিস্তানের আক্রমণের পর ধর্মশালায় আইপিএলের ম্যাচ মাঝপথেই থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মাঠের বাতিস্তম্ভ নিভিয়ে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে দেশের বেশ কয়েকটি বিমানবন্দরেই বিমান ওঠা নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আইপিএল যেহেতু কয়েক হাজার কোটি টাকার বিষয়ে জড়িত, তাই এই লিগ যে কোনওভাবেই শেষ করতে মরিয়া ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে নিজেদের দেশে না হলে বাইরে কোথাও আয়োজন করতে চাইবে তারা।

ট্যাগস :

আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব!

আপডেট সময় : ০২:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫