ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১০৪৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করতে আইটেল-গ্লোবাল স্মার্টলাইফ ব্র্যান্ড নিয়ে এসেছে তাদের নতুন উদ্ভাবন আইটেল পাওয়ার ৭০। স্মার্টফোনটি ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে এসেছে যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আইটেল পাওয়ার ৭০-তে রয়েছে ৬,০০০ এমএএইচ বিল্ট-ইন ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ পাওয়ার কেস, যা একত্রে ১০,০০০ এমএএইচ পাওয়ার সাপোর্ট নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা ২৫ ঘণ্টা অনলাইন ব্রাউজিং, ১৬২ ঘণ্টা গান শোনা এবং ৪৮ ঘণ্টা লাইট গেমিং উপভোগ করতে পারবেন। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে, যা ব্যস্ত জীবনযাত্রায় ব্যবহার কারীদের সবসময় সংযুক্ত রাখবে। এর স্লিম ও পোর্টেবল চার্জিং কেস সহজে বহনযোগ্য, তাই চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না।
আইটেল পাওয়ার ৭০ শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারিই নয়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি। আইপি৫৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা ফোনটিকে টেকসই করে তোলে আর ড্রপ-প্রতিরোধী কেস অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। চার বছরের ব্যাটারি স্বাস্থ্য গ্যারান্টি নিশ্চিত করে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা। হেলিও জি ৫০ আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটি দ্রুত মাল্টিটাস্কিং এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। মেমোরি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে আর ১২৮ জিবি স্টোরেজ পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে ফটো, ভিডিও ও অ্যাপ ব্যবহারের জন্য। এর ৬.৬৭ ইঞ্চি এইচডি+ সানসাইন ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৯৩% স্ক্রিন-টু-বডি অনুপাত সরাসরি সূর্যের আলোতেও চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
আইটেল সর্বদা সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আইটেল পাওয়ার ৭০ কেস ছাড়া মাত্র ১০,৯৯০ টাকা এবং পাওয়ার কেসসহ ১১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাটারি ক্ষমতা, শক্তিশালী পারফরম্যান্স এবং বহনযোগ্য চার্জিং কেসের চমৎকার সংমিশ্রণে এটি বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক অনন্য ও নির্ভরযোগ্য ডিভাইস।

ট্যাগস :

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫