ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য ডেডপুলের চমক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৯১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো ডেডপুল। এই চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শক নন্দিত হয়েছেন রায়ান রেনল্ডস। সম্প্রতি রেনল্ডস মার্ভেলের নতুন ব্লকবাস্টার সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ -এ ডেডপুল চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

জুলাই মাসে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছে। ভালো ব্যবসার পাশাপাশি এটি ভক্তদের মনকেও জয় করেছে।

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য এবার চমক জাগানিয়া খবর দিলেন তিনি। আসন্ন ‌‘অ্যাভেঞ্জার্স ৫’ সিনেমা দিয়ে তার প্রত্যাবর্তনের কথা বলেছেন রেনল্ডস।

একটি নতুন সাক্ষাৎকারে রেনল্ডসকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় ডেডপুল চরিত্রে ফিরে আসবেন? রেনল্ডস কোনো নিশ্চিত উত্তর দেননি। তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি কিছুই লুকাচ্ছি না। দেখা যাক কি হয়।

এর আগে আগস্ট মাসে রেনল্ডস বলেছিলেন, তিনি এবং পরিচালক শশান লেভি ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ সিনেমা এমনভাবে বানাননি যেন এটি অন্য কোনো সিনেমার প্রোমো হয়ে যায়। তিনি বলেন, ‘এটি আরেকটি সিনেমার জন্য কোনো বিজ্ঞাপন ছিল না। এটি নিজস্ব গল্পের একটি উপভোগ্য সিনেমা ছিল।’

তিনি আরও বলেন, ‘এখন এই মুহূর্তে আমি জানি না আবার কখনো ডেডপুলের সুট পরব কি না। আশা করি পরব, কিন্তু এখনও কিছু জানি না। এখন একটু বিরতি নেবো। পরবর্তীতে কী হবে সেটা পরে দেখব।’

তবে তিনি সম্প্রতি নিশ্চিত করেছেন, হিউ জ্যাকম্যান এবং শশান লেভির সঙ্গে একটি নতুন সিনেমার জন্য গল্প লিখছেন তিনি। এটি মার্ভেলের অংশ হবে না।

এদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র. ফিরছেন। তবে তাকে আইরন ম্যান চরিত্রে নয়, দেখা যাবে ভিলেন ডক্টর ডুম চরিত্রে। মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগি জানিয়েছেন এই সিনেমা দিয়ে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এবং ‘থান্ডারবোল্টস’- এর চরিত্রগুলোও এই সিনেমায় উপস্থিত থাকবে।নিঃসন্দেহে মার্ভেল সুপারহিরো ভক্তদের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স ৫।

ট্যাগস :

অ্যাভেঞ্জার্স ভক্তদের জন্য ডেডপুলের চমক

আপডেট সময় : ০৩:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪