ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়ে জিতলো ভারত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২১২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

এই টেস্টের ফল কী হতে যাচ্ছে, তৃতীয় দিন শেষেই পরিষ্কার হয়ে গিয়েছিল। দেখার ছিল, অস্ট্রেলিয়া কত কম ব্যবধানে হারে। না, লজ্জার রেকর্ড থেকে রেহাই মিললো না অসিদের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বড় পরাজয়ই নিয়তি হলো প্যাট কামিন্সদের। পার্থে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ভারত জিতেছে ২৯৫ রানে। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়ার মাটিতে রানের হিসেবে এর আগে ভারতের সবচেয়ে বড় জয়টি ছিল সেই ১৯৭৭ সালে। মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ম্যান ইন ব্লুজরা।শুধু অস্ট্রেলিয়ার মাটিতে নয়, রানের হিসেবে এশিয়ার বাইরে এটি দ্বিতীয় বড় জয় ভারতের। এই তালিকায় এক নম্বরে আছে ২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের জয়টি।

যদিও তৃতীয় দিন শেষে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে অস্ট্রেলিয়ানরা। চতুর্থ দিনের সকালে উসমান খাজাও (৪) মোহাম্মদ সিরাজের শিকার হলে ১৭ রানে ৪ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। এরপর কেবল পরাজয় এড়ানোর লড়াই। চেষ্টা করেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শরা। কিন্তু হেড ব্যক্তিগত ৮৯ আর মার্শ ৪৭ রানে ফিরলে অস্ট্রেলিয়ার হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যালেক্স ক্যারে লোয়ার অর্ডারদের নিয়ে যা একটু লড়েছেন।ভারত প্রথম ইনিংস: ১৫০/১০ (নিতিশ কুমার রেড্ডি ৪১, রিশাভ পান্ত ৩৭; জশ হ্যাজেলউড ৪/২৯) অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১০৪/১০ (মিচেল স্টার্ক ২৬, অ্যালেক্স ক্যারে ২১; জাসপ্রিত বুমরাহ ৫/৩০)ভারত দ্বিতীয় ইনিংস: ৪৮৭/৬ ডি. (জশস্বী জয়সওয়াল ১৬১, বিরাট কোহলি ১০০*; নাথান লিয়ন ২/৯৬)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩৮/১০ (ট্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭, ক্যারে ৩৬; বুমরাহ ৩/৪২, সিরাজ ৩/৫১)

ট্যাগস :

অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড গড়ে জিতলো ভারত

আপডেট সময় : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪