ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ সামনে।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ১৬.০২.২০২৬ ।।

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপ এখন পুরোপুরি অঙ্কের লড়াইয়ে পরিণত হয়েছে। এক অপ্রত্যাশিত ফলাফলই বদলে দিয়েছে সব হিসাব। জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হারায় চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট, সামনে রয়েছে শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে ম্যাচ। এদিকে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড— চার দলই এখনো সুপার এইটে ওঠার সম্ভাবনা ধরে রেখেছে।

সবচেয়ে কঠিন সমীকরণ অস্ট্রেলিয়ার সামনে। তারা যদি বাকি দুই ম্যাচ জিতে ৬ পয়েন্টে পৌঁছায়, তবুও নিশ্চিত নয় পরবর্তী পর্ব। কারণ শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারালে এবং জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারালে তিন দলই শেষ করবে সমান ৬ পয়েন্টে। তখন নির্ধারণ হবে নেট রানরেটে। অর্থাৎ জয়ের পরও অন্য ম্যাচের ফল ও রান ব্যবধানের ওপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার ভাগ্য।

অস্ট্রেলিয়ার জন্য সহজ পথ তৈরি হবে যদি শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারায় অথবা জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে হেরে যায়। এই দুই অবস্থার যেকোনো একটিতে ৬ পয়েন্টে একমাত্র প্রতিদ্বন্দ্বী কমে যাবে। তবে শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া হারলে পরিস্থিতি আরও জটিল হবে। তখন জিম্বাবুয়েকে হারতে হবে বাকি দুই ম্যাচে— আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা উঠবে ৮ পয়েন্টে আর অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থাকবে ৪ পয়েন্টে; দ্বিতীয় স্থান নির্ধারণ করবে আবারও নেট রানরেট।

অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারালেই সুপার এইট নিশ্চিত হবে শ্রীলঙ্কার। আর ৪ পয়েন্টে সুযোগ পেতে হলে অস্ট্রেলিয়াকে ওমানের কাছেও হারতে হবে। জিম্বাবুয়ে শুরু করেছে দারুণভাবে— দুই ম্যাচে ৪ পয়েন্ট। তাদের বাকি ম্যাচ আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তারা সরাসরি পরের রাউন্ডে যাবে। আর শ্রীলঙ্কার কাছে হেরে আয়ারল্যান্ডকে হারালেও ৬ পয়েন্টে শক্ত অবস্থান তৈরি হবে।

তবে জিম্বাবুয়ে যদি দুই ম্যাচই হারে, অস্ট্রেলিয়া একটির বেশি ম্যাচ জিতলেই তাদের বিদায় নিশ্চিত হতে পারে। আয়ারল্যান্ডের পথ সবচেয়ে কঠিন— তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে তারা ৪ পয়েন্টে উঠতে পারে, কিন্তু তখনও দরকার হবে অন্য ফল নিজেদের পক্ষে আসা। বাকি তিন দলের মধ্যে কেবল একটি দল ৪ পয়েন্টের বেশি পেলে এবং নেট রানরেট অনুকূলে থাকলেই কেবল টিকে থাকার আশা থাকবে তাদের।

ট্যাগস :

অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ সামনে।

আপডেট সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬