ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় কালো কাপড়ে ঘিরে গোপন অনুশীলন ভারতের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মাটিতে সিরিজ। অনুশীলনের টুকিটাকিও তাই ফাঁস হতে দিতে চাইছে না ভারত। স্থানীয় গণমাধ্যমের খবর, পার্থে কালো কাপড়ে ঘিরে গোপন অনুশীলন সারছে ভারতীয় দল।অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় দল শুক্রবার পার্থে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেবে টিম ইন্ডিয়া।

দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এর একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতের একটি তিনদিনের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সাধারণ জনগণকে দেখতে দেওয়া হবে না, কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্টেডিয়ামটিকে লকডাউন করার অনুমতি নিয়েছে।

২২ নভেম্বর অপটাস স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। তার আগে কঠোর অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অনুশীলনের আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ কালো কাপড় দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে। এর কারণ হলো, ভারতীয় বোর্ড চায় না রাস্তা থেকে তাদের কোনও প্রশিক্ষণ সেশন দেখা যাক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্মীদের তাদের অফিসের বাইরে ফোন ব্যবহার করতে এবং মাঠের ভেতরে ছবি তোলাতেও নানা নিয়ম করা হয়েছে। বলা হচ্ছে, অনুশীলনের ছবি তুলতে দেওয়া হচ্ছে না।

ট্যাগস :

অস্ট্রেলিয়ায় কালো কাপড়ে ঘিরে গোপন অনুশীলন ভারতের

আপডেট সময় : ০৩:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪