ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

অষ্টম ব্যালন ডি’অর কাকে উৎসর্গ করলেন মেসি?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৩৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গতকাল (৩০ অক্টোবর) ছিল আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৬৩তম জন্মদিন। কাকতালীয়ভাবে এই রাতে ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। যা ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ জয়ের পর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। যা তাকে অনেকের মতে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে এত বড় অর্জনের পরও মেসি ভুলে যাননি তার সাবেক মেন্টর ও আইডল ম্যারাডোনাকে। পুরস্কার প্রদানের সময় তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপের মহানায়ককে স্মরণ করেন।

২০২০ সালের নভেম্বরে মারা গেলেন ম্যারাডোনা। আর মাত্র দুই বছর বেঁচে থাকলে হয়তো মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে পারতেন। এই আক্ষেপও ছিল মেসির। বিশ্বকাপ হাতে রেখেও ম্যারাডোনাকে মনে রেখেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর গতকাল ব্যালন ডি’অর নিয়ে মেসি বলেছেন, ‘আজ আমি দিয়েগো ম্যারাডোনার কথা বলতে চাই। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না, যেখানে অনেক ফুটবলপ্রেমী মানুষ উপস্থিত। যেখানেই থাকো, দিয়েগো… শুভ জন্মদিন। এটা (ব্যালন ডি’র) তোমারও।’

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আরলিং হল্যান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এর আগে গত ডিসেম্বরে তার নেতৃত্বে কাতারে বিশ্বকাপ উদযাপন করেছিল আর্জেন্টিনা। মেসির আগে, ম্যারাডোনা ১৯৮৬ বিশ্বকাপে আলবিসেলেস্তেকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। অর্থাৎ আর্জেন্টাইনদের ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মেসি। ফলে এবারের ব্যালন ডি’অর তার হাতেই উঠবে তা একপ্রকার নিশ্চিত ছিল। হয়েছেও তাই।

অষ্টম ব্যালন ডি’অর কাকে উৎসর্গ করলেন মেসি?

আপডেট সময় : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩