ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

অবশেষে বিনোদন জগতে পা রাখলেন শাহরুখ পুত্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছোটবেলা থেকেই লাইমলাইটে বড় হয়েছেন তিনি। ক্যামেরার ফ্ল্যাশ তার নিত্যসঙ্গী। অবশেষে বিনোদন জগতে পা রাখলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তবে ক্যামেরার সামনে নয়, যাত্রা শুরু হয় ক্যামেরার আড়াল থেকে। আরিয়ান পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন। গর্বিত বাবা তার ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আরিয়ানের বোন সুহানাও সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

অভিনয়ের চেয়ে পরিচালনা তাকে বেশি আকর্ষণ করে। শাহরুখের ছেলে আগেই জানিয়েছিলেন এ কথা। নিজের প্রথম চিত্রনাট্যের কাজ শুরুর কথাও জানিয়েছেন আরিয়ান। কিন্তু তার আগেই তিনি নিজের ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড লঞ্চ করেন। তিনি সেই ব্র্যান্ডের নাম দেন ‘ডি’ইয়াভল এক্স’। সদ্য মুক্তি পেয়েছে তার টিজার। সেই টিজারে শাহরুখ খানের এক ঝলক দেখা গেছে। ছেলের ব্র্যান্ড লঞ্চের মুখ হবেন শাহরুখ এমনটাই আশা করা হচ্ছে। তবে শাহরুখ সবাইকে অবাক করে দিয়ে বলেন, ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রথম বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আরিয়ান নিজেই।

শুধু তাই নয়, প্রথম কাজেই বলিউডের বাদশাকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পান তিনি। শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করেছেন বলিউডের বাদশা। জুনিয়র খান মনিটরের দিকে তাকিয়ে আছে। তিনি মন দিয়ে শট পরীক্ষা করছেন। শাহরুখের একটি ছবিও পোস্ট করেছে ‘ডি’ইয়াভল এক্স’।আলো-আঁধারি মেশানো সেটে দাঁড়িয়ে রয়েছেন বাদশা। শাহরুখ আরিয়ানের ব্র্যান্ডের মুখ হলেও একটি পোস্টারে দেখা গেছে তাকেও। একদল তরুণের সঙ্গে নিজের ব্র্যান্ডের পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন আরিয়ান। ছবি দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরার সামনে ও পেছনে সমান সাবলীল তিনি।
এখন শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ-পুত্রের প্রথম পরিচালনার ছবির জন্য। তার আগেই তাদের নতুন উপহার দিলেন আরিয়ান। এখন তার ব্র্যান্ডের বিজ্ঞাপন মুক্তির অপেক্ষায়।

অবশেষে বিনোদন জগতে পা রাখলেন শাহরুখ পুত্র

আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩