ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অবশেষে বাখমুত শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া: জেলেনস্কির স্বীকারোক্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
আট মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে রাশিয়া বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা।

তিনি আরও বলেন, ওয়াগনারের ব্যক্তিগত সেনাবাহিনীর সহায়তায় রুশ সেনারা বাখমুত দখল করেছে। তারা এটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জেলেনস্কি বলেছিলেন যে তিনি মনে করেন তারা ইউক্রেনের এই শহরটি হারিয়েছে। তিনি আরও বলেন, ‘আপনাদের বুঝতে হবে যে সেখানে আর কিছুই নেই।’ জেলেনস্কি বলেন, ‘তারা সবকিছু ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকের জন্য বাখমুত কেবল আমাদের হৃদয়ে, এই জায়গায় কিছুই নেই।’

জেলেনস্কি বর্তমানে জাপানের হিরোশিমায় অবস্থান করছেন। সেখানে জি-৭ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অবশেষে বাখমুত শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া: জেলেনস্কির স্বীকারোক্তি

আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩