অবরোধের নামে জনগনের ক্ষতি করলে দাঁত ভাঙা জবাব দেব:এমপি মুরাদ
- আপডেট সময় : ০৬:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১২৩ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বলেছেন, বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধ বাংলাদেশের মানুষ আর মানে না। সরিষাবাড়ী সহ সারা দেশে অবরোধ হরতালের নামে যদি কোন সহিংসতা, আগুন সন্ত্রাস, ভাংচুর ও সাধারন মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে বিএনপি জামাতের রাজনীতির কবর রচনা করা হবে। হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
আজ দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-জামায়াতসহ ডাকা অবৈধ হরতাল, অবরোধ, অগ্নীসন্ত্রাস পুলিশকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এমপি মুরাদ হাসান।
এসময় সরিষাবাড়ী পৌর সভা থেকে মুরাদ হাসান এমপির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার মন্দির রোড, ট্রাক সমিতি মোড় হয়ে আরাম নগর বাজারে সরিষাবাড়ী-জামালপুর প্রধান সড়কে পথ সভায় মিলিত হয়।
এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভিপি, সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
























