ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

অপূর্ব-ফারিণ জুটিকে নিয়ে বঙ্গ-অমির বাজি এবার রোমান্সে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ৪৪২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অনেক ঘটনার কাজ ‘হাউ সুইট’। যখন এটি নির্মাণের ঘোষণা দেন কাজল আরেফিন অমি তখন প্রশ্ন উঠে তিনি কি তবে তার জনপ্রিয় ‘ব্যাচেলয পয়েন্ট’ নাটকের টিম ভেঙে ফেলছেন। কারণ ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জুটি হয়েছেন জিউয়াল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। এরপর এই ফিল্মের শুটিংয়ে ঘটে দুর্ঘটনা। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে শিল্পীদের। শেষমেষ বলা হয় ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে। তবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বঙ্গ ও অমি জুটির ‘হাউ সুইট’ আসতে চলেছে রোজার ঈদেই। উৎসবেই এ ছবি দিয়ে দর্শক রঙিন করবেন অপূর্ব ও ফারিণ।বঙ্গর সাথে কাজল আরেফিন অমির প্রতিটি প্রজেক্টই দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। ‘হাউ সুইট’ ও ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ওয়েবফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। তার কারণ এটাও যে, কমেডির জন্য দর্শকনন্দিত অমি এবার কাজ করছেন রোমান্স নিয়ে। অপূর্ব ও ফারিণ জুটিকে একফ্রেমে বন্দি করে রোমান্সের মুন্সিয়ানা তিনি কতোটা দেখাতে পারেন সেটা দেখার আগ্রহ সবার। অমির প্রত্যাশা, মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে। হাউ সুইটের গল্প আবর্তিত হয় শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে। সুইটি নামের এক পালিয়ে আসা কনের সাথে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছু। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে। শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।এরইমধ্যে পুরোদমে চলছে ‘হাউ সুইটে’র প্রচারণা। দর্শকরা ২৫ টাকায় প্রি-বুক করে হাউ সুইট দেখতে পারবেন। এছাড়াও ৫০ জন দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েবফিল্মটি দেখতে পারবেন।

ট্যাগস :

অপূর্ব-ফারিণ জুটিকে নিয়ে বঙ্গ-অমির বাজি এবার রোমান্সে

আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫