ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

অনিশ্চিত পরিস্থিতিতেই বিশ্বকাপের দল ঘোষণা করল ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১০৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১৭ মে ২০২৬ ।।

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। এ সংকট নিরসনে তুরস্কের ইস্তাম্বুলে ফিফা ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান। যদিও চূড়ান্ত স্কোয়াড হবে ২৬ জনের।

ঘোষিত দল নিয়েই সোমবার তুরস্কে রওনা দেবে ইরান। সেখানে তারা ট্রেনিং ক্যাম্প করবে এবং কয়েকটি প্রীতি ম্যাচেও অংশ নেবে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। আন্তালিয়ায় অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিশ্চিত হলেও অন্য প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহেদী তারেমি। তার সঙ্গে আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন, যাদের অনেকেই জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতাসম্পন্ন দল নিয়েই বিশ্বকাপে মাঠে নামতে চায় ইরান।

দল ঘোষণার পর কোচ আমির গালেনোই বলেন, বিশ্বকাপের আগে শেষ ক্যাম্পের জন্য ৩০ জনকে বেছে নেওয়া ছিল তার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।

তবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে বাদ পড়েছেন ইরানের অন্যতম পরিচিত স্ট্রাইকার সর্দার আজমুন। এছাড়া আলাহিয়ার সায়াদমানেশ ও তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদও জায়গা পাননি দলে।

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আরিজোনার টাকসনে ঘাঁটি গড়বে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একই শহরে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বেলজিয়াম। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

ট্যাগস :

অনিশ্চিত পরিস্থিতিতেই বিশ্বকাপের দল ঘোষণা করল ইরান

আপডেট সময় : ০৪:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬