ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে পৃথক দুটি ধারায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঁইয়ার আদালত এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া সেলিম প্রধানকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ৪ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অর্থ পরিশোধ না করলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মানি লন্ডারিংয়ের দায়ে তাকে ৪ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রাষ্ট্রের অনুকূলে অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এদিকে পৃথক দুই ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে তাকে চার বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। তাই দুর্নীতিবাজদের সঙ্গে সন্তানদের বিয়ে দেবেন না। দাওয়াত দিলে যাবেন না। জেনেশুনে কারো দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

রায় ঘোষণার সময় সেলিম প্রধানকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় তার স্ত্রীও আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পরোয়ানাসহ তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩