ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

অতিরিক্ত মাল বোঝাই, তিতাস নদীতে নৌকাডুবে নিহত ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এ কে এম রাশেদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌকাডুবে আনুমানিক চার বছরের ছেলে সন্তান নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলা সদরের তিতাস নদীতে এ নৌকাডুবি হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ তিতাস নদীর তীড়ে এসে ভীড় জমায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর সদর বাজার থেকে একটি মাল বোঝাই নৌকায় মাত্রাতিরিক্ত রড-সিমেন্ট ও সাপ্তাহিক বাজার নিয়ে উপজেলার উরখুলিয়া গ্রামের উদ্দেশে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উরখুলিয়া গ্রামের বিউটি বেগম (৩০) ও তার ছেলে হৃদয় কে (৪) নিয়ে গ্রামে যাচ্ছিলেন।অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাটি ছেড়ে কিছুদূর গেলেই ডুবে যায়। সে সময় পুরুষেরা সাঁতরে নদীপাড়ে আসতে সক্ষম হলেও, বিউটি ও তার সন্তান নৌকায় আটকা পড়ে।পরে লোকজন বিউটি বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠাতে সক্ষম হলেও, শিশু সন্তান হৃদয় কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের এক নৌকার নীচে হৃদয়ের লাশ ভেসে উঠতেদেখে উদ্ধারকারীরা। এরপর দ্রুত হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশু হৃদয়কে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার রুখসানা খাতুন বলেন, ‘হাসপাতালে আনার পর মা বিউটি বেগমকে বাঁচানো গেলেও, সন্তান হৃদয় কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, মাত্রাতিরিক্ত মাল বোঝাইয়ের কারনে এই নৌকা ডুবির ঘটনা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান।

ট্যাগস :

অতিরিক্ত মাল বোঝাই, তিতাস নদীতে নৌকাডুবে নিহত ১

আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫