ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

অটো কিনার কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাই ও চালককে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৪৪ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশা চালক শরীফকে পাথর চাপা দিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাসছুল আলম সিদ্দিকী।

পুলিশ জানায়, ২১ মে রবিবার রাতে যাত্রীবেশী ৩/৪ জন ছিনতাইকারী শরীফের অটোরিকশা ভাড়া নিয়ে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে করিমগঞ্জ উপজেলার খয়রত মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের বানিয়াচান ব্রীজে এসে অটোরিকশা ছিনতাইয়ের জন্য শরীফকে জোরপূর্বক ব্রীজের নিচে নিয়ে যায়। এসময় পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। পরদিন ২২ মে সোমবার সকালে ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শরীফ করিমগঞ্জ গুণধর ইউনিয়নের দড়ি গাংগাটিয়া (ইন্দারচুল্লি) গ্রামের মতিউর রহমানের ছেলে।

এ ব্যাপারে নিহত শরীফের বাবা মতিউর রহমান অজ্ঞাতনামা আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় হত্যার মূল আসামি মোঃ সেলিমকে টঙ্গী থানার পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে ২৩ মে মঙ্গলবার রাতে গ্রেফতার করে । গ্রেফতারের পর সেলিমের তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এবং অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত শরীফ এক বছর পূর্বে নতুন বউ নিয়ে সংসারের আর্থিক অস্বচ্ছলতা দেখে তার ভগ্নিপতি আক্কাছ ৬৫ হাজার টাকায় একটি পুরাতন অটোরিক্সা কিনে দেয় গত ২১ তারিখ দুপুরে। অটোরিকশা চালক শরীফ (২৪)’র অটোচালনা পেশার প্রথম দিনই হল তার জীবনের শেষ দিন।

পুলিশ আরো জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে যাত্রীবেশে অটোরিক্সায় উঠে কৌশলে শরীফকে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে সদরের বিন্নাটি এলাকার একটি গ্যারেজে চার্জ দিয়ে গাজীপুর নিয়ে চলে যায় তারা। নৃশংস শরীফ হত্যাকাণ্ডসহ অটোরিক্সা ছিনতাইয়ের সাথে জড়িত, আটক প্রধান আসামি সেলিমকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

অটো কিনার কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাই ও চালককে হত্যা

আপডেট সময় : ০৭:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩